দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে মতি মিয়া নামে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত মতি মিয়া পলাতক রয়েছেন। আসামি মতি মিয়া কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা (ভাটিপাড়া) গ্রামের মৃত মন্নাফ হোসেনের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ওই স্কুলছাত্রী তার দুলাভাইয়ের বাড়িতে বাট্টা মাইজপাড়ায় যাচ্ছিল। পথে বাট্টা (ভাটিপাড়া) এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা মতি মিয়া তার গতিরোধ করে। একপর্যায়ে স্কুলছাত্রীটিকে জোরপূর্বক পাশের একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনার পর গত মঙ্গলবার (৩০ জুন) দিনগত রাত ১২টা ৫ মিনিটে ভুক্তভোগীর পরিবার কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভুক্তভোগীর স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামি পলাতক। তবে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেএম